টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা পেয়েছেন মহিলারা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের (Narayangarh) সভা থেকে নতুনদের জায়গা দেওয়ার কথা যেমন জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তেমনই পুরোনো নেতৃত্বকে নতুনদের প্রতি সম্মানের বার্তা দিলেন। সেই সঙ্গে সতর্ক করে দিলেন, বিরোধিতা করলে মানুষ ক্ষমা করবেন, এই বলে।
Sponsored

তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেওয়ার বার্তা রবিবারই নির্বাচনী জনসভা থেকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার তৃণমূল প্রার্থীদের (TMC candidate) উপর ভরসার বার্তা দিলেন দলীয় পুরোনো কর্মী, প্রার্থীদেরই। সেই সঙ্গে দিলেন শৃঙ্খলার বার্তাও। প্রার্থী বদলে তৃণমূলের উদ্দেশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি। কখনও কখনও নতুনদের, মহিলাদের, সংখ্যালঘু, আদিবাসীদেরও সুযোগ দিতে হয়। তাই একসময় এখান থেকে প্রদ্যুৎ লড়েছিল, এক সময়ে সূর্য লড়েছিল। কাউসার আমার সঙ্গে চিরকাল আছে।
কিন্তু শান্তভাবে বোঝানোতেই তিনি এদিন থেমে থাকেননি। কর্মীদের সতর্ক করে মমতা (Mamata Banerjee) স্পষ্ট করে দেন, যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকব আর কেউ থাকবে না, এটা মনে করা ভুল। সবাইকে নিয়েই চলতে হবে। দলটা সবার জন্য। আমি দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হলে আমি একবার টিকিট পেতে পারি। একবার নাও পেতে পারি। ভালো কাজ করুন। ভালো করলে পাবেন। মানুষের সঙ্গে থাকলে পাবেন। আর যে করবে না কাজ দলকে তো সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন : প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার
তৃণমূল কংগ্রেস কোনওভাবেই তার সৈনিকদের অসম্মানও করে না। কিন্তু দলের অসম্মানও মেনে নেওয়া হবে না, সেই বার্তা দিয়ে মমতা জানান, সম্মানের সঙ্গে কাজ করুন, আমি তো অসম্মান কাউকে কোনও করছি না। সম্মানের সঙ্গে বলছি ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। মনে রাখবেন মানুষ কিন্তু এগুলো ক্ষমা করে না। একটা পার্টিতে একটা সিট একজনকে দেওয়া যায়। যাদের আমরা আসন দিতে পারিনি তাঁদের অন্যভাবে আমরা তাঁকে নিশ্চয়ই সম্মান দেব। পার্টি কাউকে অসম্মান করবে না।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
