Wednesday, June 24, 2026

৩১ বলে ৮৬ রান! চোদ্দ বছরের বৈভবকে সামলাতে নাকানি চোবানি ইংরেজ বোলারদের

Date:

Share post:

টিম ইন্ডিয়ার কাছে দিশেহারা ব্রিটিশ ক্রিকেট প্লেয়াররা (England Cricket Team)। একদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India’s Women Cricket Team) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে, অন্যদিকে এজবাস্টনে শুভমনের (Shubman Gill) পরিণত ব্যাটিং দক্ষতার সেঞ্চুরিপূর্ণ ইনিংস রাতের ঘুম উড়িয়েছে স্টোকসদের।

এবার তার সঙ্গে আবার জুড়ে গেল ১৪ বছরের ছেলেটার নাম। আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের তারকা যে বাস্তবিক অর্থেই সূর্যবংশীয় সেটা ইংল্যান্ডের মাটিতে তাঁর ব্যাটিং দাপট দেখে ফের প্রমাণিত হল। ব্রিটিশ ভূমিতে দুরন্ত ছন্দে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রথম দুটি ম্যাচে ভাল শুরু করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বুধবার নর্দাম্পটনে তৃতীয় ম্যাচেও ঝোড়ো ব্যাটিং করে মাত্র ৩১ বলে ৮৬ রান করে কার্যত তাক লাগিয়ে দিলেন ক্রিকেট বিশ্বকে।

বৃষ্টির কারণে এই ম্যাচে ওভারের সংখ্যা কমিয়ে ৪০ করা হয়েছে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দলের জার্সি গায়ে সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ২০ বলে তার অর্ধশতরান পূরণ করে ফেলেন। অধিনায়ক অভিজ্ঞান কুণ্ডু ওইভাবে সঙ্গে ওপেন করলেও মাত্র ১২ রানে তাঁকে ফিরতে হয় ড্রেসিংরুমে। তবে সূর্যবংশী ইংল্যান্ডের (England) সব বোলারদের বিরুদ্ধে মারমুখী মেজাজে ব্যাট করে মন জিতেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের। ৬টি চার এবং ৯টি ওভার বাউন্ডারি মেরে যেভাবে মাত্র ৩১ বলে ৮৬ রান করেছেন তাতে দিশেহারা ইংল্যান্ডের বোলিং লাইন আপ। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে জোর চর্চা বৈভব সূর্যবংশীকে নিয়ে।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...