Wednesday, June 24, 2026

শহরবাসীর জন্য সুখবর! পুজোর আগেই নামছে ২০০টি পরিবেশবান্ধব এসি বাস

Date:

Share post:

শহরের পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এক বড়সড় উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। পুজোর আগেই কলকাতার রাস্তায় নামতে চলেছে পরিবেশবান্ধব সিএনজি-চালিত নতুন এসি বাস। এই ‘গ্রিন বাস’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে চালু হবে ২০০টি নতুন বাস। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১২৫ কোটি টাকা। পরিবহণ দফতরের পরিকল্পনা অনুযায়ী, এই বাসগুলির মধ্যে থাকবে ৫০টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০টি সেমি ডিজেল এসি বাস এবং ১০০টি মিনি এসি বাস। বাসগুলির ভাড়া রাখা হবে বর্তমানে চালু থাকা এসি বাসের সমান। মিনি বাসে থাকবে ৩১টি আসন এবং বড় বাসে থাকবে ৪২টি আসন।

দফতরের মতে, এই আধুনিক বাসগুলিতে যেমন যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, তেমনই সিএনজি নির্ভর প্রযুক্তির মাধ্যমে বায়ুদূষণও অনেকটাই কমবে। শহরের বাতাস হবে আরও পরিষ্কার এবং স্বাস্থ্যকর। উল্লেখযোগ্য যে, কলকাতার এসি বাস পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের অসন্তোষ ছিল— রক্ষণাবেক্ষণের ত্রুটি, সময়সূচি না মানা এবং মাঝপথে বাস বন্ধ হয়ে যাওয়া নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। সেই সমস্ত সমস্যারই স্থায়ী সমাধানে পুরনো বাসগুলির জায়গায় এবার রাস্তায় নামবে আধুনিক প্রযুক্তি-নির্ভর নতুন বাস।

পরিবহণ দফতরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘‘এই বাসগুলি পরিবেশবান্ধব তো বটেই, একইসঙ্গে শহরের যাত্রীদের আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দেবে।’’ পুজোর আগেই অন্তত ৫০টির বেশি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করা হয়েছে। চালকদের দক্ষতা বৃদ্ধিতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নতুন প্রযুক্তি-চালিত বাস ব্যবস্থাপনায় দক্ষতা আনতে চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। সব মিলিয়ে যাত্রী পরিষেবায় এক নতুন দিশা দেখাতে চলেছে রাজ্যের এই পরিবহণ উদ্যোগ।

আরও পড়ুন – ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ইনিংসে ইতিহাস তৈরি বৈভবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...