Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ইনিংসে ইতিহাস তৈরি বৈভবের

Date:

Share post:

ইংল্যান্ডের মাটিতে একদিকে যখন ভারতীয় সিনিয়র দলের ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ব্রিটিশ বোলাররা। সেই সময়ই অন্যদিকে ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) ব্যাটে ঝড় উঠল। ভারতীয় ব্যাটার হিসাবে অনুর্ধ্ব-১৯ ওডিআই ফর্ম্যাটে ইতিহাসে তৈরি করলেন তিনি। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন এই কিশোর ব্যাটার। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ।

ইংল্যান্ডের বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে নেমেছিল ভারত। সেখানেই এদিন উঠেছিল বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) ঝড়। মাত্র ২০ বলে অর্ধশতরানের ইনিংস খেললেন বৈভব। অনুর্ধ্ব-১৯ ওডিআই ফর্ম্যাট্ তাঁর আগে কোনও ভারতীয় ব্যাটার এত কম বলে এই রেকর্ড গড়তে পারেনি।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস খেলেই থেমেছেন বৈভব (Vaibhav Suryavanshi) । তাঁর ইনিংস জুড়ে শুধুই চার ও ছয়ের বন্যা। ৮৬ রানের ইনিংসে তিনি একাই হাঁকিয়েছেন ৯টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে তাঁর ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারিও। ভারতীয় ক্রিকেটে বৈভব এখন নতুন সেনসেশন তা বলার অপেক্ষা রাখে না।

আইপিএলের মঞ্চে সুযোগ পেয়েই ইতিহাস তৈরি করেছিলেন। এবার দেশের জার্সিতেও সেই ধারা অব্যহত বৈভবের।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...