Friday, June 26, 2026

শুভমনের সেঞ্চুরিতে বড় রানের আশায় ভারত

Date:

Share post:

শুভমন গিলের (Shubman Gill) দাপুটে ইনিংসে ভর করে প্রথম দিনের শেষে ভালো জায়গাতেই ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ফেরার পর একা সময় মনে হচ্ছিল ভারতীয় দল ৩০০ রানের গন্ডী আদৌ টপকাতে পারবে কিনা। কিন্তু শুভমনের (Shubman Gill) দুরন্ত সেঞ্চুরি এবং সঙ্গে রবীন্দ্র জাদেজার যোগ্য সঙ্গতে ভর করে প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩১১।

টস জিতে এদিন ভারতকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিল ইংল্যান্ড। যশস্বী শুরুটা ভালো করলেও, এদিন শুরুতেই ব্যর্ত কেএল রাহুল এবং করুন নায়ার। ৯৫ রানের মধ্যেই ২ উইকেট খুইয়েছিল তারা। এরপর ৮৭ রানেই থামতে হয় যশস্বী জয়সওয়ালকে। তখন ভারতের রান ১৬১।

চাপটা সেই সময় থেকেই বাড়াতে শুরু করেছিল ব্রিটিশ বোলিং লাইনআপ। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন শুভমন গিল। তবে তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ ঋষভ পন্থ এবং নীতিশ রেড্ডি। সেই জায়গা থেকেই রবীন্দ্র জাদেজাকে নিয়ে লড়াইটা শুরু হয় শুভমন গিলের।

প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি ইনিংস খেলেন তিনি। সঙ্গে জাদেজারও যোগ্য সঙ্গত। দিনের শেষে ১১৪ রানে অপরাজিত শুভমন গিল।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...