Saturday, June 27, 2026

অ্যাপ ক্যাব ভাড়ায় দ্বিগুণ বৃদ্ধির ছাড়পত্র, কেন্দ্রের নতুন নির্দেশিকায় চিন্তায় যাত্রীরা

Date:

Share post:

অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে বড়সড় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। ‘মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫’ নামের নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর থেকেই ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এতে স্বাভাবিকভাবেই উদ্বেগে সাধারণ যাত্রীরা।

এখনও পর্যন্ত অ্যাপ ক্যাব সংস্থাগুলি ব্যস্ত সময়ে মূল ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাড়া নিতে পারত। কিন্তু ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশিকায় সেই সীমা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ চাহিদা বেশি থাকলে ৫ কিমির দূরত্বের জন্য ৫০০ টাকার বেশি ভাড়া চাওয়াও আইনসঙ্গত হয়ে গেল।

বৃষ্টির দিন হোক কিংবা অফিস টাইম, শহরের বিভিন্ন প্রান্তে ক্যাব অ্যাপে বিপুল ভাড়া দেখে নাজেহাল হচ্ছেন যাত্রীরা। এবার সেই ভাড়া আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। কলকাতার এক অফিসযাত্রী বলেন, “ইতিমধ্যেই ভাড়া রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। এখন যদি দ্বিগুণ নেয়, তাহলে মধ্যবিত্তরা কীভাবে চলবে?”

তবে শুধু ভাড়া বৃদ্ধি নয়, নতুন গাইডলাইনে চালকদের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত কিছু নিয়মও সংযোজিত হয়েছে। যেমন, চালক যদি কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ট্রিপ বাতিল করেন, তাহলে তাঁকে মোট ভাড়ার ১০ শতাংশ জরিমানা দিতে হবে। অবশ্য জরিমানার অঙ্ক কখনওই ১০০ টাকার বেশি হবে না। একই নিয়ম প্রযোজ্য হবে যাত্রীদের ক্ষেত্রেও। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে রাজ্যগুলিকে এই গাইডলাইন কার্যকর করতে হবে। ফলে রাজ্য সরকার কী অবস্থান নেয়, তা এখন দেখার বিষয়। বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশিকায় অ্যাপ ক্যাব সংস্থাগুলির ব্যবসায়িক লাভের পথ প্রশস্ত হলেও সাধারণ যাত্রীদের উপর আর্থিক চাপ বাড়বে। শহরবাসীর প্রশ্ন—“যাত্রীদের স্বার্থ রক্ষার দায়িত্ব কে নেবে?”

আরও পড়ুন – ফের সীমান্তে বিএসএফের গুলি! মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...