Saturday, June 27, 2026

ফের সীমান্তে বিএসএফের গুলি! মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির

Date:

Share post:

ফের সীমান্তে গুলির শব্দ, ফের প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে হালদারপাড়ায় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০। গুলির শব্দ পেয়ে এলাকার মানুষ ছুটে আসেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির শরীরে একাধিক বুলেটের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঠিক কী কারণে তাকে গুলি করা হল, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি বিএসএফ।

ঘটনার পর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমেছে। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, সন্দেহজনক গতিবিধির কারণে গুলি ছোড়া হয়েছে। তবে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও মৃতের পরিচয় দ্রুত জানাতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত এলাকায় প্রায়শই বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই ঘটনায় এলাকায় ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

আরও পড়ুন – হাসপাতালে ঢুকে হুমকি বিজেপির কৌস্তভের! মুখ্যসচিবকে অভিযোগ চিকিৎসকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...