Tuesday, March 17, 2026

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

Date:

Share post:

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। মৃত যুবকের নাম প্রিয়াংশু সিং (২৫)। তিনি বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। মাস দেড়েক আগে তাঁর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় গুঞ্জা দেবীর (২০)। পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন সকালে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন প্রিয়াংশু। নবীননগর স্টেশনে নেমে স্ত্রীকে ফোনে করেন তিনি। এর পরেই স্টেশন থেকে বাইকে করে তাঁকে নিতে আসেন এক ব্যক্তি। মাঝপথে প্রিয়াংশুকে গুলি করে খুন করে ভাড়াটে শুটার। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ SIT গঠন করে। পুলিশ জানতে পারে, প্রিয়াংশুর স্ত্রী গুঞ্জা দেবী তাঁর কাকা জীবন সিংয়ের (৫৫) সঙ্গে গত ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন। পারিবারিক চাপে পড়ে গুঞ্জার বিয়ে হলেও, বিয়ের পরও কাকার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চেয়েছিল সে। সেই পথে প্রধান বাধা হয়ে ওঠেন স্বামী প্রিয়াংশু।

তদন্তে পুলিশ গুঞ্জা দেবীর কথাতে অসঙ্গতি দেখে তাঁর ফোনের কল রেকর্ড দেখে জানতে পারে ওই তরুণী তাঁর কাকার সঙ্গে ফোন অনেকক্ষণ ধরে রোজ কথা বলতো। কাকার ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা যায়, দুই শুটারের সঙ্গে তিনিই কথা বলেন। অভিযোগ, কাকার সঙ্গে মিলে ভাড়াটে খুনি (Contract killer) দিয়ে স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে গুঞ্জাই। ওই খুনিরাই বাইকে করে প্রিয়াংশুকে নিয়ে গিয়ে রাস্তার মাঝে গুলি চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই গুঞ্জা দেবী এবং দুই পেশাদার শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে মূলচক্রী জীবন সিং। তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরও পড়ুন : মাওবাদীদের হাতে খুন গ্রামবাসী! অধরা অভিযুক্তরা

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...