Monday, May 18, 2026

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

Date:

Share post:

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছেন তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভুয়ো খবর, মিথ্যে ভিডিও ও বিদ্বেষমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে, শান্তি ও সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মহিলা, শিশু, বৃদ্ধ ও আর্থিকভাবে দুর্বল মানুষদের উপর।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “সাইবার অপরাধ (Cyber Crime) এখন আর শুধু তথ্যচুরি বা প্রতারণা নয়- এর পরিধি বেড়ে গিয়ে সমাজে গভীর মানসিক, সামাজিক ও আর্থিক সংকট তৈরি করছে। ফেক নিউজের ফলে সাম্প্রদায়িক উত্তেজনা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ও সামাজিক অস্থিরতা বাড়ছে।”

এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, “বর্তমান আইন যথেষ্ট নয়। ডিজিটাল অপরাধ দমন করতে আরও কঠোর ও কার্যকরী আইন প্রণয়ন এবং নীতিগত হস্তক্ষেপ জরুরি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে আইনকেও উন্নত করতে হবে।”

মুখ্যমন্ত্রীর মতে, সচেতনতা বৃদ্ধিও সমান জরুরি। বহু মানুষ এখনও ডিজিটাল মাধ্যমের অপব্যবহার এবং ভুয়ো কনটেন্ট চেনার বিষয়ে অজ্ঞ। তাই ডিজিটাল সাক্ষরতা, সচেতনতামূলক প্রচার বাড়ানোর উপর মুখ্যমন্ত্রী জোর দেন।জাতীয় নিরাপত্তা, সামাজিক সংহতি এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই বিষয়টিকে যেন অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হয় সে বিষয়েও চিঠিতে অনুরোধ জানিয়েছেন মমতা।
আরও খবরছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ: নির্দেশ হাই কোর্টের

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...