Sunday, June 28, 2026

অস্কারের কোচিংয়েই ডুরান্ডে নামবে ইস্টবেঙ্গল

Date:

Share post:

অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কোচিংয়েই ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)। বিদেশি ফুটবলারদের নামার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। তবে লাল-হলুদের প্রধান কোচের তত্ত্বাবধানেই শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে নামতে চলেছে তারা। বিদেশি না থাকলেও, সিনিয়র ফুটবলারদের নি.য়েই মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। বেশ কয়েকদিন ধরেই নানান কথাবার্তা শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) তত্ত্বাবধানেই নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)।

এবারের দল গঠনে বিশেষ জোর দিয়েছে ইস্টবেঙ্গল। গত কয়েকবারের খারাপ পারফরম্যান্স নিয়ে শেষবার জোর সমালোচনার মুখে পড়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। সেই থেকেই নিজেদের আরও ভালোভাবে প্রস্তুতি শুরু করেন তারা। দল গঠনে বিশেষ জোর দেয় লাল-হলুদ ব্রিগেড। থংবই সিংটোকে এবার হেড অব ফুটবল হিসাবে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এরপর থেকেই জোর কদমে শুরু হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের দল গঠন।

বিদেশিদের পাশাপাশি ভালো দেশীয় ফুটবলারদেরও দলে তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। আবার ডুরান্ড কাপ দিয়ে শুরু হচ্ছে মরসুম। সেখানে এবার পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। তবে বিদেশি ফুটবলাররা আসছেন না সম্ভবত। দেশিয় ব্রিগেড নিয়েই মাঠে নামবেন অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। কয়েকদিনের মধ্যেই নাকি শহরে চলে আসছেন অস্কার ব্রুজোঁও। আগামী ১০ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে ইস্টবেঙ্গলের।

ডুরান্ড কাপকেই আইএসএলের আগে নিজেদের পাখির চোখ করছে লাল-হলুদ ব্রিগেড। এই প্রতিযোগিতায় লাল-হলুদের ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...