Saturday, April 4, 2026

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

Date:

Share post:

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে জোর দেওয়া হয়েছে। বারুইপুর শহরে এই কাজ করা হয়েছে বারুইপুর পুরসভার অনুমতি নিয়েই। তার জন্য যথাযথ রোড রেস্টরেশন চার্জও দেওয়া হয়েছে।

যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটি বারুইপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডে। ডব্লিউবিএসইডিসিএল পুরোদস্তুর পাওয়ার কেবিলের কাজ করার আগে সবদিক পরীক্ষা করেই এগিয়েছিল। সেইসময় অন্য কোনও কেবল চোখে পড়েনি সেখানে। এটা দুর্ভাগ্যজনক এবং আশাতীত যে রেলের সিগন্যাল কেবল রাস্তার উপর রয়েছে এবং বারুইপুর পুরসভাকে তা দেখভাল করতে হচ্ছে। ডব্লিউবিএসইডিসিএল-এর বক্তব্য, পাওয়ার কেবল বসানোর কাজ করা হয়েছে সমস্ত স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই। গোটা বিষয়টি যৌথ পরিদর্শনের মাধ্যমে। তবে ডব্লিউবিএসইডিসিএল রেলের এই অভিযোগ ঠিক নয় বলেই মনে করে।

আরও পড়ুন – কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...