Monday, April 6, 2026

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। গুরুতর জখম আরও এক। বিস্ফোরণের শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা যখন ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে কালো ধোয়ায় ঢেকে গেছে চারপাশ। ওই পরিত্যক্ত বাড়ি থেকে কয়েকজনকে তাড়াহুড়ো করে বের হতে দেখা যায়। দু তিনজন পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। এরপরই খবর দেওয়া হয় কাটোয়া থানায় (Katwa Police Station)। জখম ব্যক্তিকে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের অনুমান বোমা বাঁধতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। পরপর দুবার বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...