Monday, April 6, 2026

নিপা ভাইরাস আক্রান্ত ২: কেরালায় শুরু কন্ট্যাক্ট ট্রেসিং

Date:

Share post:

মাত্র দুমাসের ব্যবধানে ফের একবার নিপা ভাইরাসের (Nipah virus) থাবা কেরালায় (Kerala)। এবার দুই জেলায় দুজনের নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই তার মধ্যে একজন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বলে জানানো হয়েছে। যে হাসপাতালে দুজনের চিকিৎসা হচ্ছিল সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারান্টাইনের (quarantine) নির্দেশ দেওয়া হয়েছে।

এবার নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর কেরালার উত্তরের মালাপ্পুরম ও পালাক্কাড়ে। ১৮ বছরের এক যুবতী ইতিমধ্যেই এই ভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এরপর একই রোগের লক্ষ্ণণ নিয়ে ভর্তি হওয়া ৩৮ বছরের এক মহিলার পরীক্ষার রিপোর্টেও নিপা ভাইরাস (Nipah virus) পজিটিভ এসেছে। শুক্রবারই সেই রিপোর্ট এসেছে।

আরও পড়ুন: রক্ষকই যোগীরাজ্যের ভক্ষক! দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পুলিশের

এরপরই সতর্ক কেরালার (Kerala) স্বাস্থ্য দফতর। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে এই দুই রোগীর কন্ট্যাক্ট ট্রেসিং (contact tracing)। কাদের সঙ্গে এতদিন ছিলেন এই দুজন তার খোঁজ চালিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। মালাপ্পুরম, পালাক্কড় ও কোঝিকোড়ে জেলায় পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরের বিশেষ নির্দেশিকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...