Thursday, March 12, 2026

লজ্জা! মোদি জমানায় প্রথম ৮ বছরে লক্ষাধিক কৃষকের আত্মহত্যা

Date:

Share post:

যদি কৃষকরাই (Farmers) দেশের মেরুদণ্ড হয়, তবে আপনার শাসনে কেন মরছে কৃষক? কেন কৃষকদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে দিন দিন? জবাব দেবেন না মোদিবাবু (Narendra Modi)? মোদির বিকশিত ভারতে দেশে প্রথম আট বছরে দেশের ভয়াবহ কৃষক-চিত্র দেখলে, আঁতকে উঠবেন। দেশের অন্নদাতাদের (Farmers) এমন সকরুণ অবস্থা এর আগে হয়নি দেশে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশে ক্ষমতায় আসার পর থেকে ২০২২ সাল পর্যন্ত লক্ষাধিক কৃষক আত্মহত্যা (Suicide) করেছেন দেশে। আর তার মধ্যে বিজেপি-রাজ্যগুলির অবস্থা ভয়াবহ। বিশেষ করে যোগী-রাজ্য উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের কৃষকদের আত্মহত্যার (Farmers Suicide) পথ বেছে নেওয়ার প্রবণতা বেশি। সোশ্যাল মিডিয়ায় দেশের এই পরিস্থিতির কথা তুলে ধরেই তৃণমূল সাফ কথা, মোদিবাবু (Narendra Modi) আপনার বিকশিত ভারতে কৃষকদের প্রতি উদাসীনতা আসলে গণহত্যারই নামান্তর।

২০১৪ থেকে ২০২২-এর মধ্যে কৃষক আত্মহত্যার (Farmers Suicide) পরিসংখ্যান-সহযোগে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। সেখানে দেখা যাচ্ছে, মোদি জমানার আট বছরে ১ লক্ষাধিক কৃষক আত্মহত্যা করেছেন দেশে। শুধু ২০২২ সালেই দেশের ১১২৯০ জন কৃষক নিজের জীবন শেষ করে দিয়েছেন সরকারের উদাসীন কর্মকাণ্ডের জেরে। ২০২০ ও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। সেই প্রবণতা এখনও কমেনি। কৃষক আত্মহত্যা এখনও চলছে। ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে ৪২৪৮ জন কৃষক আত্মহত্যা করেছেন। আর এক ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে (Uttarpradesh) কৃষক আত্মহত্যার হার বেড়েছে ৪২ শতাংশ। তৃণমূল (TMC) জানিয়েছে, মোদি আমলে কৃষকদের নিয়ে যা চলছে, এটা শাসন নয়, এটা আপনাদের উদাসীনতার হাতে গণতহ্যা। মোদিবাবু (Narendra Modi) আপনি দেশের অন্নদাতাদের হাত ভেঙে দিয়েছেন। আর তার নাম দিয়েছেন উন্নয়ন। আপনার হাতে কৃষকদের রক্ত লেগে গিয়েছে। ওঁদের নিস্তবদ্ধতাই আপনাকে তাড়া করে বেড়াবে।

মোদি জমানায় দেশ যে এই প্রবণতা থকে এখনও মুক্ত হতে পারেনি, তার প্রমাণ রয়েছে তথ্য-পরিসংখ্যানেই। চলতি বছরের প্রথম তিন মাসেই ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রে। এই মৃত্যুমিছিল বজায় থাকলে গত দু-বছরের কৃষক-মৃত্যুর রেকর্ডও ভেঙে ফেলবে মহারাষ্ট্র সরকার। এর মধ্যে দুশো কৃষকের পরিবারকে আবার ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে তারা। বিপুল দেনা থেকে ফসলের ন্যায্য মূল্য না পাওয়া— মূলত এই দুয়ের জেরে বছরের শুরু থেকে কৃষক আত্মহত্যায় শীর্ষে রয়েছে বিজেপি-শাসিত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ২০২৩ সালে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২,৮৫১টি। ২০২৪ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ২,৬৩৫টিতে। ২০২৫ সালে কৃষক আত্মহত্যার ঘটনা ৩ হাজার পেরিয়ে যেতে পারে।

spot_img

Related articles

মার্কিন তেলের ট্যাঙ্কারে আত্মঘাতী বোট হামলায় মৃত ভারতীয়

ইরান-আমেরিকা (Iran-America War) যুদ্ধের জেরে নয়া উত্তেজনা। ইরানের সুইসাইড বোট হামলায় এবার মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ইরাকের...

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...