Friday, June 19, 2026

আজব শিক্ষা ব্যবস্থা! নীতীশের বিহারে ১০০-তে ২৫৭ পেয়ে ফেল পড়ুয়া

Date:

Share post:

বিজেপি শাসিত বিহারে (Bihar) পরীক্ষার খাতায় নম্বর নিয়ে গণিতবিদরাও হতবাক। ১০০ নম্বরের পরীক্ষায় ২৫৭ পেলেন এক পড়ূয়া! এটা কীভবে সম্ভব তাঁর কোনও উত্তর নেই। নীতীশের রাজ্যে পরীক্ষা (Examination) ব্যবস্থা যে কতটা খারাপ হয়েছে তা সকলের চোখে পড়ছে।

দিন কয়েক আগে বিহারের (Bihar) মুজফ্‌ফরপুরের বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের তৃতীয় সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই ফল নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এক পড়ুয়া (Student) ১০০ নম্বর লেখা পরীক্ষায় ২৭৫ পেয়েছেন এছাড়াও ৩০ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছেন ২২৫। কিন্তু তাও তাঁকে পাশ করানো হয়নি। কেন এরকম রেজাল্ট তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন একাংশের পড়ুয়ারা।
আরও খবররক্ষকই যোগীরাজ্যের ভক্ষক! দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পুলিশের

কিছু ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯০০০ পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ৮০০০ জন পাশ করেছেন। হিন্দি, ইংরেজি এবং বিজ্ঞানের পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুবার একই ধরনের ভুল করছেন। কাউকে অতিরিক্ত নম্বর দিচ্ছেন। আবার কাউকে সামান্য কিছু নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়া হচ্ছে।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...