Monday, April 6, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্সটাই বিশেষ সিরাজের কাছে

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচে। ব্রিটিশ ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। নিজের পারফরম্যান্স নিয়ে যেমন আপ্লুত তেমনই দায়িত্ব পেয়েও খুশি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৭০ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। দায়িত্ব পেলে তিনি যে পারফরম্যান্স করতে পারেন সেই কথাই এবার শোনা গেল মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মুখে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে বড় লিডের লক্ষ্যে রয়েছে ভারতীয় দল। সেখানেই ইংল্যান্ডের সেরা দুই উইকেটও গিয়েছে মহম্মদ সিরাজের পকেটেই। এর আগে পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে চার উইকেট নেওয়ারই নজির ছিল মহম্মদ সিরাজের। কিন্তু কিছুতেই নিজের সেই নজির টপকাতে পারছিলেন না এই তারকা ক্রিকেটার। সেটাই ইংল্যান্ডের মাটিতে করে দেখালেন সিরাজ। নিজের এই সাফল্যে অবশ্যই আপ্লুত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

তৃতীয় দিনের শেষে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) জানিয়েছেন, “এটা সত্যিই আমার কাছে অপ্রত্যাশিত। দীর্ঘদিন ধরে এই সময়টার জন্যই আমি অপেক্ষা করে রয়েছি। ভালো বোলিং করলেও উইকেট তুলতে পারছিলাম না। এখানে ইনিংসে চার উইকেট পেয়েছিলাম। কিন্তু ছয় উইকেট তুলতে পারাটা আমার কাছে সত্যিই বিশেষ অনুভূতি”।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের সেরা দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। জো রুট (Joe Root) এবং বেন স্টোকসকে (Ben Stokes) সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...