Saturday, June 20, 2026

মর্মান্তিক দুর্ঘটনা সম্ভলে, বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যু বর-সহ ৮ জনের

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের (Uttarpradesh) সম্ভলে। বিয়ে করতে যাওয়ার সময় মাঝপথে দুর্ঘটনার (Accident) কবলে পড়ে মৃত্যু হল বরের। শুক্রবার সম্ভলের হরগোবিন্দপুর থেকে বদায়ুঁ জেলার সিরতৌলে বরযাত্রীর গাড়ি যাওয়ার পথে জেওয়ানাই গ্রামের একটি কলেজের পাঁচিলে সজোরে ধাক্কা মারে বরের গাড়টি। মৃত্যু হয় বর-সহ মোট ৮ জনের।

মৃতদের বাড়ি সম্ভল জেলার হর গোবিন্দপুর গ্রামে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন আরও তিন জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...