Tuesday, June 2, 2026

কসবা গণধর্ষণের পরেই ইন্টারনেটে সার্চের ধুম! উদ্বিগ্ন সমাজতত্ববিদরা

Date:

Share post:

কসবা ল কলেজে (Kasba Law Student) গণধর্ষণের ঘটনার পরেই তৎপর প্রশাসন। ধরা পড়েছে মূল অভিযুক্ত-সহ ৪। সতর্ক পুলিশ-প্রশাসন। এই পরিস্থিতি নজরে এসেছে। কিন্তু এর পরে যে ট্রেন নজরে আসছে, তা খুবই উদ্বেগজনক। দেখা যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগলে (Google), সেই নৃশংস, ন্যাক্কারজনক ঘটনা দেখতে চেয়ে সার্চ করছে অনেকেই। এই প্রবণতায় কপালে চিন্তার ভাঁজ সমাজতত্ববিদদের।

কসবা ল কলেজের (Kasba Law Student) ক্যাম্পাসেই নিরাপত্তা রক্ষীর ঘরে গণধর্ষণ হয় কলেজেরই পড়ুয়ায়। ঘটনায় নিন্দা ঝড় ওঠে। দ্রুত কঠোর পদক্ষেপ করে পুলিশ। ধরা পড়ে অভিযুক্তরা। সিট গঠন করে চলছে তদন্ত। তদন্তে উঠে আসে, ওই ঘটনার ভিডিও হয় মূল অভিযুক্ত মনজিৎ মিশ্রর মোবাইলে। এই পরিস্থিতে আরেকটি পরিসংখ্যানে উদ্বেগ ছড়িয়ে পুলিশ প্রশাসনের মধ্যে। তা হল, সেই দিনের নৃশংস ঘটনা দেখতে চাইছেন অনেকেই।

২৫জন গণধর্ষণের ঘটনা ঘটে। ২৭ জুন তা সামনে আসে। আর তারপর থেকেই সেই ঘটনা দেখতে চেয়ে গুগলে সার্চ করছেন অনেকেই। বহু ইন্টারনেট ব্যবহারকারী  ‘sex‘, ‘porn‘, and ‘rape porn‘-এর মতো শব্দগুলি সার্চ করছেন। কলেজে ছাত্রীর গণধর্ষণের ভিডিও দেখতে ‘Kolkata gangrape porn‘, ‘law student rape video‘, ‘Kolkata law student rape‘, ‘Kolkata rape porn‘, ‘Kolkata gangrape porn‘, ‘Kolkata rape MMS‘, ‘Kolkata rape video‘-কিওয়ার্ডগুলি দিয়ে গুগলে সার্চ করা হয়েছে। এই ঘটনা যথেষ্ঠ উদ্বেগজনক। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ বা গতবছর আর জি করে ধর্ষণ-খুনের পরেও এই প্রবণতা দেখা দিয়েছিল।

মনঃস্তত্ত্ববিদদের মতে, এই ধরনের গণধর্ষণ বা ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমাজের সব স্তরে সচেতনতা প্রয়োজন।
আরও খবর: পুনে ধর্ষণে ইউ-টার্ন! অভিযুক্ত যুবকের সঙ্গে সেলফি নিয়েছিলেন ‘নির্যাতিতা’ই

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...