Friday, April 3, 2026

বাংলা ভাষাকে ঘেন্না করে বিজেপি! বিজেপি রাজ্যে পরিযায়ী শ্রমিক নিগ্রহে তীব্র আক্রমণ মহুয়ার 

Date:

Share post:

“বাংলা ভাষাকে ঘেন্না করে বিজেপি। বাংলার মানুষকেও ভালোবাসে না তারা।”—বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

মহুয়া মৈত্রর অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধেই মহারাষ্ট্র, ওড়িশা, গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। অনেককে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পুশব্যাক করা হয়েছে, যেটি অত্যন্ত লজ্জাজনক এবং বিপজ্জনক প্রবণতা। তিনি বলেন, “যেখানে বাংলার মানুষ অন্যান্য রাজ্যের বাসিন্দাদের আপন করে নিচ্ছে, সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমাদের শ্রমিকদের ওপর এত হিংসা কেন? বিজেপি বাংলার অস্তিত্বটাই মুছে দিতে চাইছে। বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে ওদের ঘৃণা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। বাংলাকে ভালো না বাসলে বাংলার মানুষের উপর এই আচরণই স্বাভাবিক।”

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপর হস্তক্ষেপেই অনেক আক্রান্ত শ্রমিক ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন। তৃণমূল কংগ্রেস বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছে সংসদ থেকে রাজপথে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়েই আরজিকর হাসপাতাল ও কসবা ল কলেজে ঘটে যাওয়া ঘটনায় রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা এবং বাংলার সম্মান রক্ষায় নতুন করে সরব হয়েছে শাসক দল। তারই মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিক নিগ্রহের অভিযোগ রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।

মহুয়া মৈত্র স্পষ্ট করে বলেন, “বাংলার মানুষকে এ বার সতর্ক হতে হবে। যারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে ঘেন্না করে, তাদের চিনে নেওয়ার সময় এসেছে।” এই ইস্যুতে পাল্টা এখনও বিজেপির তরফে কোনও মন্তব্য না এলেও, সূত্রের খবর—দলীয় স্তরে বিষয়টি নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তবে মহুয়ার আক্রমণের জেরে রাজনৈতিক চাপ যে বাড়ছে, তা স্পষ্ট।

আরও পড়ুন – ঝাড়খণ্ডে বে-আইনি কয়লাখনিতে ধস: মৃত ৪, আটকে বহু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...