Saturday, April 4, 2026

প্রতারণার অভিযোগে গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল! ফেরনো হবে ভারতে?

Date:

Share post:

আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল দীপক মোদি। তাঁর বিরুদ্ধেও দেশে বড় অঙ্কের প্রতারণ মামলা রয়েছে। বেলজিয়ামের নাগরিক নেহাল। তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের অনুরোধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল৷ তার ভিত্তিতে ৪ জুলাই নেহালকে আমেরিকায় গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে জারি হওয়া রেড কর্নার নোটিসকে চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে গিয়েছিলেন নীরবের ভাই৷ কিন্তু শেষ পর্যন্ত সেই নোটিস প্রত্যাহার করা হয়নি৷ দীর্ঘ আইনি এবং কূটনৈতিক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত নেহালকে গ্রেফতার করা হয়৷। নেহালকে ভারতে ফেরানো হবে কিনা, আমেরিকার আদালতে সেই মামলার শুনানি হবে আগামী ১৭ জুলাই।

আমেরিকার তদন্তকারী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী শুনানিতে জামিনের আবেদন জানাতে পারেন নেহাল। সে ক্ষেত্রে আমেরিকার সরকারি আইনজীবীরা ওই জামিনের আর্জির বিরোধিতা করতে প্রস্তুত। পিএনবি জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত নেহাল। ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত পলাতক নীরবের হয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে তাঁর ভাই নেহালের বিরুদ্ধে। সিবিআইয়ের ছাড়াও ইডির মামলাতে অভিযুক্ত তিনি। ইডির চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তাঁর। প্রমাণ নষ্টের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ইচ্ছাকৃতভাবে নীরবের বেআইনি কাজে সাহায্যের অভিযোগও রয়েছে।

পিএনবি প্রতারণা মামলায় সবমিলিয়ে ১৩,৫০০ কোটি টাকা সরানো হয়েছে বলে অভিযোগ৷ এর মধ্যে নীরব মোদির বিরুদ্ধে ৬৪৯৮.২০ কোটি টাকা বিদেশে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে৷ আর এক প্রধান অভিযুক্ত মেহুল চোকসি ৭০৮০.৮৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ৷

আরও পড়ুন – টিকিট বুকিংয়ে নয়া দুর্নীতি! ইউজার আইডি বিকোচ্ছে ৩৫০ টাকায়, স্ক্যানারে রেলের এজেন্টরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...