Tuesday, June 2, 2026

বিজেপির অসমে হিন্দু-বিতাড়ন! ২১৮টি পরিবারকে উচ্ছেদ একদিনেই 

Date:

Share post:

হিন্দুদেরও নিস্তার নেই বিজেপি-শাসনে! বিজেপি-রাজ্য অসমে এবার শুরু হয়েছে হিন্দু পরিবারগুলির উপর নিপীড়ন। ভোটের আগে পাশে থাকার বুলি আওড়েছে। এখন ভোট ফুরোতেই নিজমূর্তি ধারণ করেছে বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে একদিনেই ২১৮ হিন্দু পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে।

মুসলিমদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে উচ্ছেদ করার চক্রান্ত বহুদিন ধরেই চালু রয়েছে। এবার বুলডোজার দিয়ে হিন্দুদের ঘরবাড়ি ভাঙতে নেমেছে বিজেপির সরকার। গরিব কৃষকদের পেটে লাথি মেরে ধানের বীজতলাতেও চালানো হচ্ছে বুলডোজার। সম্প্রতি অসমের লখিমপুর জেলার চার গ্রাম দেবেরাদোলনি, সিরিংশুক, ঢকুয়াখোনি ও রাঙচালিতে একদিনে ২১টি বুলডোজার চালিয়ে গ্রামকে শ্মশান বানিয়ে দিয়েছে। চার শতাধিক পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা গ্রামে ঢুকে তাণ্ডব চালিয়েছে। শুধু বাড়ি ভেঙেই ক্ষান্ত হননি তারা। বীজতলায় বুলডোজার চালিয়ে সদ্য গজিয়ে ওঠা ধানের চারা পর্যন্ত নির্মমভাবে নষ্ট করে দিয়েছে। ২৩৫ বিঘা জমি দখলে নিয়েছে। করজোড়ে আর্জি করলেও বিজেপির পুলিশ কোনও কথা কানে তোলেনি। ২১৮টি অসমিয়াভাষী হিন্দু পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে তারা। ঘরছাড়া পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমরা মিয়া নই। আমরা অসমিয়া হিন্দু। অসমের ভূমিপুত্র। তারপরও আমাদের উচ্ছেদ করা হয়েছে। অথচ নির্বাচনের সময় বিজেপি নেতারা কথা দিয়েছিল, ক্ষমতায় এলে অসমিয়া হিন্দুদের উচ্ছেদ করবে না তারা। শুধু বাংলাদেশি মুসলিমদেরই উচ্ছেদ করবে। কিন্তু কথা রাখেনি বিজেপি। কথা রাখেনি হিমন্ত বিশ্বশর্মার সরকার।

উচ্ছেদ-হওয়া পরিবারগুলি জানিয়েছে, নদী ভাঙনে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ১৯৯৩ সাল থেকে তাঁরা লখিমপুরের গ্রামে বসতি স্থাপন করে রয়েছেন। বিজেপির মতো কোনও সরকার এর আগে তাদের বুলডোজার চালিয়ে উচ্ছেদ করেনি। এরা মাথাগোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিয়েছে। আসলে বিজেপিকে বিশ্বাস করাই তাদের ভুল হয়েছিল। এখন সেই ভুলের মাশুল দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তো গলার শিরা ফুলিয়ে বলেছিলেন, আগে তিনি অসমিয়া, তারপর মুখ্যমন্ত্রী। এখন অসমিয়াদের উচ্ছেদ করা হচ্ছে, কী বলবেন তিনি? বিজেপির মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে রাজ্যের মানুষ গর্জে উঠতেই সরকার বদলা নিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। সেখানে হিন্দুদেরও রেয়াত করছে না। গত এক সপ্তাহে নলবাড়ি ও গোয়ালপাড়া জেলায় পাঁচশোর বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এবার লখিমপুরে উচ্ছেদ চলছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, গরিব অসমিয়া হিন্দু পরিবারের খেতের উপর বুলডোজার চালাল বিজেপির প্রশাসন। পরিবারের মহিলারা মাত্র একদিন সময় চেয়েছিলেন। বলেছিলেন, ধানবীজ তুলে নেবে। কিন্তু প্রশাসনের লোকেরা শোনেনি তাঁদের কথা। নিঃস্ব করে ছাড়লেন সবাইকে। এই হল বিজেপি। এই তাদের শাসন!

আরও পড়ুন – গঙ্গা দূষণ রোধেও বিজেপি-রাজ্যগুলিকেও হারাল বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...