Monday, April 6, 2026

ডঃ শ্যামাপ্রসাদের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর, রাজ্যজুড়ে শ্রদ্ধা নিবেদন

Date:

Share post:

স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Dr Shyamaprasad Mukherjee)জন্মদিবস উপলক্ষে রেড রোডে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়।

৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”

ঘনশ্যাম বিড়লার সঙ্গে গান্ধীজির ঘনিষ্ঠতার পাশাপাশি বিড়লাদের সঙ্গে প্যাটেলেরও সুসম্পর্ক ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Dr Shyamaprasad Mukherjee)। সেই সময়ে পশ্চিমবঙ্গের আইনসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দলনেতা তথা মুখ্যমন্ত্রী করার জন্য বি এম বিড়লা প্যাটেলকে অনুরোধ জানান। ১৯৩০-এর দশক থেকেই মাড়োয়ারি ব্যবসায়ীদের সঙ্গে হিন্দু মহাসভার যোগাযোগ ক্রমশঃ বাড়তে থাকায়, বিড়লা ও কলকাতার শিল্পমহলের কাছে তাঁদের নেতা শ্যামাপ্রসাদ বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন।

বাংলার এই ভূমিপুত্র ১৯০১ সালের আজকের দিনে ৬ জুলাই কলকাতার এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর সন্তান ছিলেন তিনি। বলা যায়, ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকারসূত্রে লাভ করেছিলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বিধানসভায় শ্রদ্ধা নিবেদন করেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রেড রোডে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ রায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...