Monday, March 16, 2026

অনবদ্য শুভমন, জয়ের থেকে সাত উইকেট দূরে ভারত

Date:

Share post:

এজবাস্টনে দুরন্ত ফর্মে শুভমন গিল (Shubman Gill)। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রানের ফোয়ারা ভারতীয় দলের অধিনায়কের ব্যাটে। এক ম্যাচে ৪০০ ওপর রান। ইংল্যান্ডের মাটিতে এক নতুন ইতিহাস লিখলেন শুভমন গিল (Shubman Gill)। সেইসঙ্গেই জয়ের থেকে আর মাত্র সাত উইকেট দূরে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। রবিবার সারাটা দিন রয়েছে। বোলাররা দাপট দেখাতে পারলেই সিরিজে সমতায় ফিরবে ভারতীয় দল।

দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল (KL Rahul) অর্ধশতরান পেলেও, ৫৫ রানেই থেমে গিয়েছিলেন তিনি। আবারও খানিকটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। ইংল্যান্ডকে চাপে রাখতে হলে বড় রানের প্রয়োজন। আবারও দায়িত্ব কাঁধে শুভমন গিলের (Shubman Gill)। সেই থেকেই শুরু। তবে এদিন খানিকটা আক্রমণাত্মক মেজাজেই ছিলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক। তবে তাঁর হাত ধরেই রানের পাহাড়ে পৌঁছল ভারত।

১৬১ রানে শুভমন গিল যখন ফিরছেন ভারতের রান তখন ৫ উইকেটে ৪১১। লিড প্রায় ৬০০ রানের। কিছুক্ষণের মধ্যেই অধিনায়কের ইনিংস ঘোষণা। ৬১৮ রানের লিড ভারতীয় দলের। ব্যাট হাতে এই ম্যাচে একাই ভারতের হয়ে তখন ৪০০ রানের মালিক হয়ে গিয়েছেন শুভমন গিল।

এবার পরীক্ষাটা ছিল ভারতীয় দলের বোলারদের। ৭২ রানের মধ্যে তিন উইকেট তুলেও নিয়েছেন তারা। বেন ডাকেট এবং জো রুটকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন আকাশদীপ। সিরাজের শিকার জ্যাক ক্রলি। পঞ্চম দিন ভারতের দরকার আর সাতটা উইকেট।

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...