Wednesday, May 13, 2026

বেড়ে যাচ্ছে গরিব: অভিষেকের পথেই কেন্দ্রে আর্থিক নীতির সমালোচনায় বিজেপির গড়করি!

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটের জবাবি ভাষণে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তুলে ধরেছিলেন কেন্দ্রীয় প্রকল্পগুলির। যে প্রকল্প সাধারণ মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই সব প্রকল্পে কীভাবে অর্থ বরাদ্দ কমিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই সুদূর প্রসারী ফলাফল হিসাবে ক্রমশ যে উন্নতির পথে যাওয়ার কথা ছিল দেশের মানুষের, তা নিম্নগতি হয়েছে। এবার একই কথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির (Nitin Gadkari) মুখে। বিজেপির একাধিক নীতি নিয়ে বারবার প্রশ্ন তোলা মন্ত্রী স্পষ্ট দাবি করলেন দেশে গবির বেড়ে যাচ্ছে ও একাংশের হাতেই দেশের অর্থ কেন্দ্রীভূত (centralised) হচ্ছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গড়করি এর আগেও কেন্দ্রের একাধিক নীতির সমালোচনা করেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে যেভাবে চিকিৎসা বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি-র (GST) প্রতিবাদ করা হয়েছিল, তেমনই প্রতিবাদ গড়করিও করেছিলেন। এবার বিজেপি সরকারের মূল অর্থ নীতি নিয়েই প্রশ্ন তুললেন গড়করি। তিনি স্পষ্ট দাবি করেন, অর্থনৈতিক ব্যবস্থা এমন হবে যেন অর্থের কেন্দ্রীকরণ যেন না হয়। ধীরে ধীরে গরিব বেড়ে যাচ্ছে। আর কিছু সংখ্যক ধনীর হাতে সব সম্পত্তির কেন্দ্রীভূত করণ (centralised) হওয়া উচিত নয়।

সেখানেই গড়করির কথায় স্পষ্ট কীভাবে কেন্দ্রীয় অর্থনীতি একাংশের ধনী বিত্তশালীদের হাতে আরও উপার্যনের পথ করে দিচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষের আর্থিক উন্নতির দিকেও যে মোদি সরকারের নজর নেই, স্পষ্ট গড়করির দাবিতে। ২০২৫ কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2025) আলোচনায় ঠিক এভাবে কেন্দ্রের জনবিমুখ নীতির সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের উদাহরণ তুলে ধরে সেই জনবিমুখ নীতি স্পষ্ট করে দিয়েছিলেন। সেই সঙ্গে মোদি সরকারের আমলে বেকারত্ব বৃদ্ধির উদাহরণও তুলে ধরেছিলেন তিনি।

আরও পড়ুন: বাতিল হবে অযোগ্য চিহ্নিতদের আবেদন: নির্দেশ কলকাতা হাই কোর্টের

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি অর্থনীতির পরিবর্তনের পক্ষেও সওয়াল করেন। তিনি বলেন, গদি ও সম্পত্তির বিকেন্দ্রীকরণ হওয়া প্রয়োজন। অর্থ ব্যবস্থার উন্নয়ন এমন হওয়া প্রয়োজন যাতে রোজগারের ব্যবস্থা প্রসারিত হয় আর গ্রামীণ ক্ষেত্রের উন্নয়ন হওয়া সম্ভব হয়।

Related articles

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...