Friday, June 26, 2026

শুরু ট্রাম্পের শুল্কের খেলা: কোপ বাংলাদেশ, ব্রিকস দেশ থাইল্যান্ডের উপর

Date:

Share post:

১৪ রাষ্ট্রর উপর শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই জানিয়েছিলেন তিনি ৮ জুলাই সিদ্ধান্ত নেবেন সেই মতো ১৪ টি রাষ্ট্রকে চিঠি দিয়ে নয়া শুল্ক (tariff) নীতি ঘোষণার কথা জানিয়েছেন। বাংলাদেশ (Bangladesh) ও সার্বিয়ার উপর ৩৫ শতাংশ শুল্ক লাগু হয়েছে। ২৫ শতাংশ করে শুল্ক লাগু হয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া ও টিউনিশিয়ার উপর।

সবচেয়ে বেশি শুল্ক লাগু হয়েছে লাওস ও মায়ানমারের ওপর। এই দুই দেশের উপর লাগু হয়েছে ৪০ শতাংশ শুল্ক। দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া হারজেগোভিনার উপর ৩০ শতাংশ এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর ৩৬ শতাংশ শুল্ক লাগু করেছেন ট্রাম্প। এর মধ্যে থাইল্যান্ড ব্রিকস-এর (BRICS) পার্টনার। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রিকসের মার্কিন-বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলেই চাপবে অতিরিক্ত শুল্ক। ১০ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হবে। ইন্দোনেশিয়ার উপর ৩২ শতাংশ শুল্ক লাগু করা হয়েছে। তবে কোনও দেশ আলোচনার মাধ্যমে এই শুল্ক কমাতে পারে সেই রাস্তা খোলা রেখেছেন ট্রাম্প (Donald Trump)। আগামী ১ অগাস্ট থেকে লাগু হবে এই নয়া শুল্ক (tariff) নীতি।

আরও পড়ুন: এক্তিয়ারের বাইরে গিয়ে হস্তক্ষেপ: জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে আদালতে পুলিশ সুপার

তবে ভারতের উপর কতটা শুল্ক লাগু করবে আমেরিকা তা এখনও পর্যন্ত জানাননি ট্রাম্প। মঙ্গলবার (ভারতীয় সময়) শুল্ক সংক্রান্ত একাধিক দেশে চিঠি পাঠানো প্রসঙ্গে ট্রাম্প (Donald Trump) বলেন, ‘চিন ও ব্রিটেনের সঙ্গে আমরা চুক্তি করেছি। ভারতের (India) সঙ্গেই পণ্য সংক্রান্ত চুক্তি খুব তাড়াতাড়ি ঠিক করা হবে। বাকি যাদের সঙ্গে বৈঠক করে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি তাদের চিঠি পাঠাচ্ছি।’ তবে মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন, কোনও দেশ আমেরিকার পণ্যের উপর শুল্কের হার বাড়ালেই পাল্টা ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে তাদের উপর। তবে আপাতত কোনও দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছেন না তিনি।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...