Sunday, June 14, 2026

RCB প্লেয়ারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের FIR! রয়েছে কারাবাসের সম্ভাবনাও 

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জার্সি গায়ে তাঁকে বারবার দেখা গেছে বিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে। কিন্তু নিজের জীবনে এত বড় সমস্যায় পড়বেন তা বোধহয় ভাবতে পারেননি আরসিবির পেসার যশ দয়াল (Yash Dayal)। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বান্ধবীকে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচার করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। পাঁচ বছর সম্পর্কে থাকা তাঁর বান্ধবী বেঙ্গালুরুর ফাস্ট বোলারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নং ধারা অনুযায়ী দয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২৭ বছর বয়সী তারকা ক্রিকেটারের জেলযাত্রা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা থেকে শুরু করে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতন করার অভিযোগ রয়েছে যশের বিরুদ্ধে। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, ক্রিকেটারের পরিবারও নাকি পুত্রবধূ করার জন্য গাজিয়াবাদে তরুণীকে কথা দিয়েছিলেন। কিন্তু যশ (Yash Dayal) এবং তাঁর পরিবার কথার খেলাপ করেছে। সম্পর্কের দোহাই দিয়ে আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ-নিষ্পত্তি বিভাগে অভিযোগ জানিয়েছিলেন তিনি। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই যশের বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। তার সঠিক পথে তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...