Friday, June 19, 2026

৬৪তম প্রাক সুব্রত কাপ: উদ্বোধনে ব্রাত্য বসু

Date:

Share post:

রাজ্য পর্যায়ের ৬৪তম আন্তঃবিদ্যালয় প্রাক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঙ্গলবার সল্টলেকের গীতাঞ্জলি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন (inauguration) হয়। প্রাক্তন ফুটবলার বিদেশ বোস, মেহতাব হোসেনরাও উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে। প্রাক্তনদের পাশে নিয়েই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ফুটবলের উন্মাদনা বিশেষভাবে ছড়িয়ে দিতে প্রাক সুব্রত কাপ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষাসচিব আইএএস বিনোদ কুমার, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

আরও পড়ুন: অপ্রয়োজনীয় বিবাদ: পুলিশি সক্রিয়তায় সুকান্তর মামলায় আদালতের পর্যবেক্ষণ

উদ্বোধনী ম্যাচে (inaugural match) ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাইস্কুল ২-১ গোলে হারিয়েছে কালিম্পংয়ের কুমুদিনী হোমস হাইস্কুলকে। মানিকপাড়া হাইস্কুলের হয়ে গোল দু’টি করে বুদ্ধ মুর্মু ও লক্ষ্মণ টুডু। কুমুদিনী হোমসের একমাত্র গোলদাতা অর্ণব তামাং।

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...