Saturday, June 13, 2026

বাংলা বলায় ‘বাংলাদেশি’ সন্দেহ! দিল্লি থেকে পুশব্যাক বীরভূমের ছয় শ্রমিক, হাইকোর্টের দ্বারস্থ পরিবার 

Date:

Share post:

আবারও বাংলা ভাষার কারণে নাজেহাল হতে হল বাঙালি শ্রমিকদের। বীরভূমের পাইকর এলাকার ছয় পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র বাংলা বলার অপরাধে দিল্লি পুলিশ ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে পুশব্যাক করেছে বলে বিস্ফোরক অভিযোগ উঠল। এই ঘটনায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে রাজ্যজুড়ে।

জানা গেছে, গত ২৫ জুন দিল্লিতে কাজ করতে যাওয়া সোনালি খাতুন, সুইটি বিবি, দানিস শেখ, কুরবান শেখ, ও ইমাম দেওয়ানদের দিল্লি পুলিশ আটক করে এবং কোনও প্রমাণ ছাড়াই তাঁদের সীমান্তে পাঠিয়ে দেয়। অভিযোগ, তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হলেও, পরিবারের দাবি— এই ছয়জনই ভারতের বৈধ নাগরিক এবং প্রত্যেকের কাছেই প্রমাণপত্র রয়েছে। ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা। এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তাঁরা। মামলায় তদন্তের দাবি তোলা হয়েছে এবং দিল্লি থেকে ‘পুশব্যাক’ হওয়া ছয়জন শ্রমিককে ফেরত আনার আর্জি জানানো হয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, শুধুমাত্র বাংলা ভাষার কারণে নাগরিকদের এই ধরনের হেনস্তা গভীরভাবে উদ্বেগজনক। এর আগেও উত্তর ভারতের একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষকে ‘বাংলাদেশি’ সন্দেহে হয়রানির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন – “গৌরীকে বিয়ে করে ফেলেছি”, আমিরের মন্তব্যে নতুন গুঞ্জন বলিউডে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...