Monday, April 6, 2026

তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে বিশ্বরেকর্ড ভারতের ঋষভ-জ্যোতির

Date:

Share post:

একবার দুবার নয়, ৭০ বার ‘বুল্‌স আই’ টার্গেট তরুণ দুই ভারতীয় তীরন্দাজ ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নামের (Indian archers Rishabh Yadav and Jyothi Surekha Vennam)। স্পেনের মাদ্রিদে আয়োজিত তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে দেশের মুখ উজ্জ্বল করে বিশ্বরেকর্ড করেছেন তাঁরা।

ঋষভ ও জ্যোতি মিলে মোট ১৪৩১ পয়েন্ট স্কোর করেছেন। দু’বছর আগে ২০২৩ সালের ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট পেয়েছিলেন ডেনমার্কের তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটন। এবার দুই ভারতীয় তাঁদের ছাপিয়ে গেলেন। মহিলাদের কম্পাউন্ড কোয়ালিফিকেশনে জ্যোতি (Jyothi Surekha Vennam) স্কোর করেন ৭১৫ পয়েন্ট।মাদ্রিদে বিশ্বকাপে পুরুষদের কম্পাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে ৭১৬ পয়েন্ট স্কোর ঋষভের (Rishabh Yadav )।৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন ভারতীয় তিরন্দাজ। তার মধ্যে ৩৫ বার ‘বুল্‌স আই’ মারেন তিনি। অন্যদিকে জ্যোতিও কম যান না। তিনিও ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ স্কোর করেছেন। ‘বুল্‌স আই’ মেরেছেন ৩৫ বার। ইতিমধ্যেই চিনে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন দুই ভারতীয় প্লেয়ার। অলিম্পিক্সে মিক্সড টিম ইভেন্ট শুরুর আগে এই সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন ঋষভ ও জ্যোতি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...