Saturday, April 4, 2026

মাদ্রাসার পুরুষ কর্মীদের জন্য পিতৃত্ব ও শিশু পরিচর্যা ছুটি! ঘোষণা সংখ্যালঘু দফতরের

Date:

Share post:

স্বীকৃত অনুদানপ্রাপ্ত মাদ্রাসার স্থায়ী পদে নিযুক্ত পুরুষ কর্মীরা এবার থেকে পাবেন ৩০ দিনের পিতৃত্ব সহ শিশু পরিচর্যা ছুটি (Paternity-cum-Child Care Leave)। বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে জারি হওয়া একটি সরকারি নির্দেশিকায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের জন্য যেভাবে এই ছুটির বিধান রয়েছে, সেই একই শর্তে মাদ্রাসার কর্মীদেরও এই ছুটি দেওয়া হবে। ছুটির মেয়াদ, প্রয়োগের শর্ত এবং অনুমোদনের প্রক্রিয়া রাজ্যের অর্থ দফতরের ২০১৬ সালের নির্দেশিকা অনুসারেই পরিচালিত হবে।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে এই নিয়মে সংশোধন এনে আরও স্পষ্টতা আনা হবে। ইতিমধ্যেই নির্দেশিকাটি সংশ্লিষ্ট দফতর, মাদ্রাসা শিক্ষা পর্ষদ, কমিশন, জেলাশাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সংখ্যালঘু বিষয়ক দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, “এটি কর্মীদের পারিবারিক জীবনের সঙ্গে পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় অত্যন্ত সহায়ক পদক্ষেপ। এর ফলে মাদ্রাসা শিক্ষার পরিবেশ আরও মানবিক হবে।”

শিক্ষা মহলের অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, প্রশাসনিক সহানুভূতির দৃষ্টান্ত তৈরি করল এই পদক্ষেপ। এটি মাদ্রাসা কর্মীদের মনোবল বাড়াবে এবং পরিবারকে সময় দেওয়ার সুযোগ এনে দেবে, যা দীর্ঘমেয়াদে শিক্ষার মানোন্নয়নেও প্রভাব ফেলবে।

আরও পড়ুন – কাশ্মীর নিয়ে মন্তব্যের আগে ক্ষমা চাক বিজেপি! কড়া বার্তা ওমর আবদুল্লার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...