Saturday, April 4, 2026

২৩৩০ কোটির পাহাড়প্রমাণ বকেয়া আগে মেটাক কেন্দ্র! স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের 

Date:

Share post:

কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সরব হলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য। বৃহস্পিতবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে তোপ দাগেন তিনি। মন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাহাড় প্রমাণ। শুধু ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পেই বকেয়া ২৩৩০ কোটি টাকা। সেই টাকা আগে মেযাক কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সটান নালিশ জানালেন মন্ত্রী।

রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেই বৈঠকে তিনি একাধিক ক্ষেত্রে কেন্দ্রের বরাদ্দ টাকা না পাওয়া নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, কেন্দ্র এখন ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্প বন্ধ করে দিয়েছে। কিন্তু এই প্রকল্প চালু থাকাকালীন কেন্দ্র রাজ্যের বকেয়া মেটায়নি। টাকা পায়নি রাজ্য। এবার বকেয়া মেটাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি বকেয়া মেটানোর অনুরোধ করেন। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও যে সমস্ত বকেয়া রয়েছে তা মেটানোরও দাবি করেন তিনি।

আরও পড়ুন – মাদ্রাসার পুরুষ কর্মীদের জন্য পিতৃত্ব ও শিশু পরিচর্যা ছুটি! ঘোষণা সংখ্যালঘু দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...