Monday, April 6, 2026

হাসিনাকে ভুলতে মোছা হচ্ছে ‘স্যার’: বাংলাদেশে আরও তলানিতে নারীর সম্মান

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত সব নিয়ম কানুন খুঁজে খুঁজে বদল করার পথে বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (interim government)। এবার তারা খুঁজে পেয়েছে শেখ হাসিনার সময়ের লাগু হওয়া মহিলা আধিকারিকদের সম্বোধনের ভাষা। সেই ‘স্যার’ (Sir) সম্বোধন তুলে দেওয়ার পথে বর্তমান বাংলাদেশ (Bangladesh) সরকার।

শেখ হাসিনা (Sheikh Hasina) জমানায় পুরুষ আধিকারিকদের পাশাপাশি মহিলা আধিকারিকদেরও স্যার সম্বোধনের নিয়ম তৈরি হয়ে ছিল। প্রতিবেশী দেশ ভারতেও এই নিয়ম প্রচারিত বিভিন্ন অংশে। হাসিনা পরবর্তী জমানায় একে একে হাসিনা প্রবর্তিত চুক্তি, আইন বাতিলের পাশাপাশি এবার ‘স্যার’ সম্বোধনও বাতিল করার পথে বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের এক বৈঠকে একাধিক প্রটোকল (protocol) পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এই প্রটোকল পরিবর্তনের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটিই উচ্চপদস্থ মহিলা আধিকারিকদের স্যার (Sir) বলার নিয়ম পরিবর্তনের জন্য সুপারিশ করবে বাংলাদেশের (Bangladesh) উপদেষ্টা পরিষদের কাছে। বল বাহুল্য, যে সেই সুপারিশ পাস হতে কোনও সমস্যাও হবে না মহম্মদ ইউনূসের দেশে।

আরও পড়ুন: ৪০ হাজার মহিলা গায়েব ওড়িশায়! তৃণমূলের পথে রাহুলের নিশানায় বিজেপি

তবে এই সিদ্ধান্তে ফের একবার বাংলাদেশে প্রশ্নের মুখে নারীর অবস্থান। প্রাক্তন প্রধানমন্ত্রী উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে লিঙ্গের ভেদ দূর করতে সকলের জন্য ‘স্যার’ সম্বোধনের নিয়ম চালু করেছিলেন। হাসিনা (Sheikh Hasina) বিরোধিতা করতে গিয়ে সেই নিয়ম তুলে দিতে আদতে যে মহিলাদের সম্মানে আঘাত করছে, তেমনটা দাবি রাজনীতিকদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...