Monday, April 6, 2026

কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় স্বীকার খলিস্তানি জঙ্গির

Date:

Share post:

কানাডায় সদ্য শুরু হওয়া জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় নিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি। অভিযুক্ত NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত লাড্ডি বব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গত কয়েক বছর ধরে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। নেপথ্যে সেই খলিস্তানি ইস্যু।নিজ্জর খুনে ভারতের ‘র’-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত সরাসরি অস্বীকার করে। এরপর থেকেই সম্পর্কের অবনতি শুরু। এরইমাঝে কানাডার অন্দরে রাজনৈতিক ডামাডোলের জেরে ইস্তফা দিতে বাধ্য হন ট্রুডো। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মার্ক কার্নি ভারতের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। তার মাঝেই এবার বলিউড অভিনেতার ক্যাফেতে হামলার ঘটনা। জানা গিয়েছে, বুধবার রাতে আচমকাই একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ‘ক্যাপস ক্যাফে’ লক্ষ করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। হতাহতের কোনও খবর না থাকলেও আতঙ্ক বেড়েছে। যদিও এই নিয়ে অভিনেতা তরফে কোনও মন্তব্য মেলেনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...