Monday, April 6, 2026

রাজ্যের প্রথম ডেঙ্গি–মুক্ত এলাকা: স্বীকৃতি পানিহাটিকে

Date:

Share post:

একজনও ডেঙ্গি আক্রান্তের হদিস মেলেনি, একটানা তিন মাস । পানিহাটি পুরসভা (Panihati municipality) এলাকায় সাম্প্রতিক সমীক্ষায় রাজ্য নগরোন্নয়ন সংস্থা সুডা-র (SUDA) হাতে এই তথ্য উঠে এসেছে। সেই কারণে পানিহাটিকে প্রথম ডেঙ্গি-মুক্ত (dengue free) অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হল। নিয়মিত বাড়ি বাড়ি পর্যবেক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা রাজ্যের মধ্যে এই ধরনের নজিরবিহীন সাফল্যের নেপথ্যে রয়েছে বলে দাবি পুরসভার স্বাস্থ্য দফতরের।

প্রশাসনের তৎপরতায় এবার  রাজ্যে ডেঙ্গির প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে। ২০২৩ সালের তুলনায় চলতি বছরে ডেঙ্গি ৪০ শতাংশ কম বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আগের মতো আর মহামারির চেহারা নিচ্ছে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ৬,৯১৬ জন সদস্য বিশিষ্ট ডেঙ্গি প্রতিরোধ বাহিনী কাজ করছে। শহরাঞ্চলে সচেতনতা বাড়ায় ডেঙ্গির সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাঁর বক্তব্য, কলকাতায় এখনও সেভাবে ডেঙ্গি (dengue) দেখা যায়নি।

আরও পড়ুন: চরম ব্যর্থতা ফুটবল ফেডারেশনের! ISL শুরু সম্ভব নয়, জানালো আয়োজক সংস্থা

জল জমা সমস্যা নিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, শহরের ৯০ শতাংশ জায়গায় জল জমার কথা নয়, যদি সেচ খাল ঠিক থাকে। আমরা সেচ দফতরের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছি যাতে এই ক্যানেলগুলি কার্যকর থাকে। ডেঙ্গি প্রতিরোধে সরকারের সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি নাগরিকদেরও সচেতন থাকার আহ্বান জানান।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...