Thursday, June 25, 2026

অনুশীলনের কোনও সীমা নেই: পড়ুয়াদের উৎসাহ সৌরভের, পুলিশের পরিবার ত্যাগকে কুর্নিশ আধিকারিকদের

Date:

Share post:

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ পরিবারে ছেলেমেয়েদের উৎসাহ  দিতে সভা অনুষ্ঠিত হল রবীন্দ্র সদনে। শুক্রবারের এই অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক তথা BCCI-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli), প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, মানস ভট্টাচার্য। ছিলেন রাজ্য পুলিশের কর্তা অজয় মুকুন্দ রানাদি, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েলফেয়ার কনভেনার শান্তনু সিনহা বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার পুলিশের কনভেনার  বিজিতাস্ব রাউথ। অনুশীলনের কোনও সীমা নেই- মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিয়ে মন্তব্য করেন সৌরভ।

পুলিশ (Police) পরিবারে যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান করেছেন তাঁদের সম্বর্ধনা দেওয়া হল এই অনুষ্ঠানে। কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতেও যে সমস্ত মেধাতালিকার নাম রয়েছে তাঁদেরও সকলকে সম্মান জানানো হয়। সেখানে পুলিশ আধিকারিকরা উল্লেখ করেন, পুলিশের পরিবারে সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন বলেই তাঁরা কর্তব্যপালন করতে পারেন। বাবা-মা, স্বামী-স্ত্রী, পুত্র-কন্যারা নিজের আপনজনেদের উৎসবের দিন কাছে পান। কিন্তু পুলিশ পরিবারের সদস্যরা সেটা পান না।

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli) নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, অনুশীলনের কোনও সীমা নেই। যতক্ষণ না নিখুঁত পারদর্শীতা আসছে ততক্ষণ অনুশীলন করে যাও। পুলিশের পরিবারকে কর্তব্যরত কর্মীদের পাশে থাকার জন্য সাধুবাদ জানান সকলে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...