Monday, April 6, 2026

ফের মালদহে খুন তৃণমূল কর্মী, আহত স্ত্রী-সহ ৩

Date:

Share post:

ফের মালদহে (Maldah) খুন তৃণমূল (TMC) কর্মী। জন্মদিনের অনুষ্ঠানে এক তৃণমূল কর্মী আবুল কালামকে ঘরে আটকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মৃত আবুল কালাম আজাদের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে তিনি তাঁর স্ত্রী-সহ কয়েকজনের সঙ্গে এক জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় যান। সেখানেই তাঁকে ঘরে আটকে বেশ কয়েকজন মিলে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত আবুল কালাম আজাদের স্ত্রী-সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করেছে। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে সাতজনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও খবরকলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য বলে প্রচারিত ভিডিও ফেক! TMCP-কে কালিমালিপ্ত করার অপচেষ্টা: তৃণাঙ্কুর

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...