Monday, April 6, 2026

ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা, ফের আত্মহত্যার চেষ্টা

Date:

Share post:

মেট্রো ভোগান্তি যাত্রীদের কাটছেই না, বিশেষত দক্ষিনেশ্বর-কবি সুভাষ লাইনে। শনিবার বেলা ১২টার আগে থেকে পরিষেবা ব্যাহত হওয়ার ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। ফের মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টার কারণেই সমস্যা বলে জানানো হয়। সময় মতো ঘোষণা না হওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বেলা পৌনে ১২টা নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। বন্ধ হয়ে যায় গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা।

দক্ষিনেশ্বরগামী মেট্রোর লাইনে আত্মহত্যার চেস্টার জেরে প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা। উদ্ধার কাজে দেরি হওয়ায় প্রতিটি স্টেশনে বাড়তে থাকে যাত্রী বিক্ষোভ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...