Monday, April 6, 2026

সিরিজের মাঝপথেই বিশ্ব রেকর্ড ভারতের

Date:

Share post:

ভারত বনাম ইংল্যান্ড (INDvENG) সিরিজের তৃতীয় টেস্ট চলছে। সেখানেই নতুন বিশ্ব রেকর্ডের মালিক ভারত (Team India)। এতদিন যে রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নিউ জিল্যান্ডের কাছে সেই রেকর্ডই এবার ভাঙল ভারতীয় দল। তাও আবার সিরিজের মাঝপথেই সেটা করে ফেলেছে ভারত। ওভার বাউন্ডারির রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া (Team India)। একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকিয়েছে তারা।

শুধুমাত্র ব্যাটাররা নন, ভারতের (India) হয়ে টেস্টে ছয় মারার তালিকাতে নাম তুলেছেন বোলাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে এখনও পর্যন্ত ৩৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। কোনও একটি টেস্ট সিরিজে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। এতদিন যুগ্মভাবে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নিউ জিল্যান্ডের ঝুলিতে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজ চলছে ১-১। সেখানে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। প্রথম টেস্টে হারলেও সেখানে ভারতীয় ব্যাটাররা ছিল দুরন্ত ফর্মে। তেমনই দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটাররা ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। সেই থেকেই নতুন রেকর্ডও গড়ে চলেছে তারা।

ভারতের সেই ছয় মারার তালিকায় ব্যাটারদের পাশাপাশি বোলাররাও কিন্তু রয়েছেন। ঋষভ পন্থ (Rishabh Pant) , রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) পাশাপাশি ছয় হাঁকিয়েছেন নীতিশ রেড্ডি, আকাশদীপরাও (Akashdeep)। যেভাবে ভারতীয় দল এই সিরিজে খেলছে সেখানে ওভার বাউন্ডারির সংখ্যা ৫০ পেড়িয়ে গেলেও হয়ত অস্বাভাবিক কিছু হবে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...