Tuesday, April 7, 2026

পুণের পোর্শেকাণ্ডের ছায়া দিল্লিতে, ফুটপাতে ঘুমন্ত পরিবারকে পিষে দিল বিলাসবহুল গাড়ি

Date:

Share post:

রাত বাড়তেই বেপরোয়া হয়ে ওঠে বিলাসবহুল গাড়ির দৌরাত্ম্য। যার মাশুল দিতে হয় ফুটপাতে শুয়ে থাকা নিরীহ মানুষদের। পুণের পোর্শেকাণ্ডের ছায়া এবার রাজধানীর বুকে (Delhi Accident) । দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারে একটি অডির ধাক্কায় গুরুতর আহত পাঁচ জন। এদের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে বলে খবর। বুধবার মধ্যরাতের এই ঘটনায় উৎসব শেখর (Utsav Shekhar) নামে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে নয়ডা থেকে ফিরছিলেন অভিযুক্ত। পেশায় তিনি ব্যবসায়ী। বসন্ত বিহারের কাছে বিলাসবহুল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে তুলে দেন। এরপর নির্মমভাবে ঘুমন্ত কয়েকজনের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যান। এরপরেই কিছু দূরে রাস্তার পাশের দাঁড় করানো একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায় অডি। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ৯ জুলাই রাত পৌনে দুটো নাগাদ এই ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী উৎসবের (Utsav Shekhar) মেডিক্যাল রিপোর্টে মাদকের উপস্থিতি মিলেছে। আহতেরা সকলেই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার সময় সকলে মুনির-কা ফ্লাইওভারের কাছে শিব ক্যাম্প এলাকায় ঘুমচ্ছিলেন। দিনমজুরের কাজ করতে রাজস্থান থেকে দিল্লি এসেছিলেন বলে পুলিশের তরফে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...