Saturday, April 4, 2026

বাঙালিদের বাংলাদেশি তকমা: প্রতিবাদে পথে নামছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

পরিকল্পিতভাবে বাঙালিদের উপরই আক্রোশ বিজেপির প্রতিটি প্রশাসনের। বিজেপি শাসিত রাজ্য মানেই বেছে বেছে বাংলাভাষীদের উপর একেক রকম অত্যাচার। বাংলার শাসকদলের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রতিবাদে সরব হয়েছেন নেতানেত্রীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও সরব হয়েছেন। এরপরেও বিজেপির নির্লজ্জ প্রশাসন ও তার শীর্ষ নেতারা সদর্পে বলছেন বাঙালিদের (Bengali) তাঁরা থাকতে দেবেন না। তাই পথে নেমে প্রতিবাদই একমাত্র পথ। সেই প্রতিবাদ জোরালো করতেই প্রতিবাদ মিছিলে হাঁটবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৬ জুলাই কলকাতাসহ (Kolkata) রাজ্যের সব জেলায় মিছিল করবেন তৃণমূল নেতা কর্মীরা।

প্রতিবেশী ওড়িশা, সুদূর মহারাষ্ট্র, রাজস্থান থেকে রাজধানী দিল্লিতে অত্যাচারিত বাংলাভাষী মানুষ। আদালতে মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলির। তারপরেও বাংলার প্রতি বিজেপি রাজ্যগুলির বিদ্বেষ মিটছে না। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) নেমেছেন মাঠে। অসম থেকে বাংলাভাষী মানুষদের তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি হিসাবে মাতৃভাষার জায়গায় বাংলা লেখা প্রতিটি নাগরিককে বিদেশী ঘোষণা করার কথা প্রকাশ্যে বলেছেন। সবথেকে আশ্চর্যের বিষয়, বাঙালিদের অপমান, অসম্মান ও অত্যাচারের নিন্দা, প্রতিবাদ হলেও কোথাও বিজেপি পক্ষ থেকে তার জন্য এতটুকু অনুশোচনা প্রকাশ করা হয়নি। এমনকি রাজ্যের বিজেপি নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত বাঙালিদের এই অপমান, অত্যাচারের প্রতিবাদে একটি বাক্য প্রয়োগ করেননি।

আরও পড়ুন: দিল্লিতে অনিশ্চিত বাঙালিদের জীবন: কথা বললেন তৃণমূল সাংসদরা

এহেন বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার প্রয়োজনীয়তা কতটা, তা বুঝিয়ে দিতে ১৬ জুলাই মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি কলকাতায়। আবার ওই দিন গোটা রাজ্যে মিছিলে অংশ নেবেন তৃণমূল নেতা কর্মীরা। রাজ্যে তৃণমূলের প্রতিটি সাংগঠনিক জেলায় মিছিল করা হবে, জানালেন মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...