Saturday, June 27, 2026

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু হবে ২২ জুলাই

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar) দীর্ঘদিন ধরে চলা আর্থিক দুর্নীতির অভিযোগের মামলায় এবার পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর সিবিআই(CBI) আদালত। দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় প্রাক্তন অধ্যক্ষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা চলছে নিম্ন আদালতে। ওই মামলায় আগামী ২২ জুলাই থেকে বিচার শুরু হবে জানালেন বিচারক।

প্রসঙ্গত, সিবিআই-এর দাখিল করা চার্জশিটে নাম রয়েছে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh), আফসর আলি(Afsar Ali), বিপ্লব সিংহ(Biplab Singh), সুমন হাজরা(Suman Hazra) এবং আশিস পাণ্ডের(Ashish Pandey)। বর্তমানে এরা প্রত্যেকেই বিচারাধীন বন্দি হিসেবে জেল হেফাজতে রয়েছেন।

২০২৪ সালের ২৯ নভেম্বর সিবিআই আদালতে এই মামলার চার্জশিট জমা দেয়। তদন্তের পর পর্যায়ক্রমে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে সন্দীপ ঘোষ, পরে বিপ্লব, আফসর, সুমন এবং সবশেষে আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগষ্ট হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে এক চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধারের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়েছিল সিবিআই। সেই মামলায় জামিন পেয়ে গেলেও আর্থিক দুর্নীতির অভিযোগের মামলায় তিনি এখনও জেলবন্দি।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...