Tuesday, March 31, 2026

উত্তরকন্যা অভিযানকে গুরুত্ব নয়! ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থায় তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের হেনস্থার ঘটনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে ওই বৈঠকে এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী  বলেন, “এই অন্যায় বরদাস্ত করা যায় না।” মন্ত্রীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা—“এ বার রাস্তায় নামতে হবে। এলাকায় এলাকায় গড়ে তুলতে হবে প্রতিবাদ।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এ রাজ্যে ভিনরাজ্যের প্রায় দেড় কোটি মানুষ বাস করেন। এখানে তাঁরা সম্পূর্ণ নিরাপদ। তাহলে আমাদের রাজ্যের ২২ লক্ষ মানুষ, যারা দেশের বিভিন্ন রাজ্যে জীবিকা নির্বাহ করেন, তাঁরা কেন হেনস্থার শিকার হবেন?” প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে, এই ইস্যুতে রাজ্য এবার সর্বাত্মক প্রতিবাদে নামার প্রস্তুতি নিচ্ছে। এদিনের বৈঠকে ২১ জুলাই ঘিরেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিজেপির উত্তরকন্যা অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, “ওটা কোনও গুরুত্ব দেওয়ার মতো বিষয় নয়।” পাশাপাশি, ২১ জুলাই শহীদ দিবসের সমাবেশে অংশ নিতে কলকাতায় আসা তৃণমূল কর্মীদের যাতায়াত, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে কড়া নির্দেশ দেন তিনি।মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য—বিজেপির কর্মসূচির দিকে নজর না দিয়ে, তৃণমূলের শহীদ দিবস সফল করাই সরকারের প্রথম অগ্রাধিকার। নিরাপত্তা ও জনপরিষেবার দিকগুলো যেন খুঁটিনাটি ভাবে দেখা হয়, তা নিশ্চিত করতে তিনি সব দপ্তরকে সতর্ক করেছেন।

আরও পড়ুন – ফের রাজ্যপালের দায়িত্বে বিজেপি-র এক প্রাক্তন রাজ্য সভাপতি! কোন রাজ্যে অসীম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...