Friday, June 12, 2026

দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের হেনস্থার প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্নায় তৃণমূল

Date:

Share post:

বিজেপি সরকারের হেনস্থার শিকার দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনির বাঙালিদের হয়ে এবার একদিনের প্রতীকী ধর্না শুরু করল তৃণমূল (TMC)। সোমবার, তৃণমূলের ৪ সাংসদ- দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে ধর্নায় বসেছেন। পরে যোগ রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের (Derek O’Brian)। মঙ্গলবার, দুপুর পর্যন্ত ধর্না চলবে।

বাংলা বিরোধী বিজেপি (BJP) রাজধানী দিল্লিতে বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনির (Jai hind Colony) বাঙালিদের ন্যূনতম নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়েছে। বাঙালি বাসিন্দাদের কার্যত ‘শায়েস্তা’ করতে রেখা শর্মার (Rekha Sharma) প্রশাসন বন্ধ করেছে জল-বিদ্যুত। উচ্ছেদের হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতি রবিবার বাঙালি পরিবারগুলির সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। সরেজমিনে তদন্ত চালান তাঁরা।

জয় হিন্দ কলোনির বাঙালিদের সমর্থনে এদিন থেকে ধর্নায় বসেছেন তৃণমূল (TMC) সাংসদরা। একদিনের এই প্রতীকী ধর্না চলবে মঙ্গলবার দুপুর পর্যন্ত।
আরও খবরছিঃ বিজেপি! শহিদ শ্রদ্ধায় মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন বাধা-ধস্তাধস্তি কাশ্মীরে!

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...