Tuesday, March 17, 2026

আমার সাফল্যের মূল শক্তি: মা আরতি রায়কে হারিয়ে লিখলেন শোকবিহ্বল পুত্র রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত

Date:

Share post:

প্রয়াত রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায়ের (Samit Ray) মা আরতি রায় (Arati Ray)। সোমবার সন্ধে ৬টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২০ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ‘রাইস এডুকেশন’-এর অন্যতম ডিরেক্টর ছিলেন আরতিদেবী। মঙ্গলবার সকালে বাসভবনে শায়িত ছিল তাঁর দেহ। অসংখ্য মানুষ, আত্মীয়-পরিজন শেষ শ্রদ্ধা জানান।

সমিত রায়ের (Samit Ray) তরফে শোক সংবাদ জানিয়ে বলা হয়, “রাইস-অ্যাডামাস গ্রুপ গড়ে ওঠার পেছনে আমার মা-এর ভূমিকা অপরিসীম।“ তিনি লেখেন, “১৯৮৫ সাল থেকে আমৃত্যু তিনি ‘রাইস এডুকেশন’- এর অন্যতম ডিরেক্টর ছিলেন। চল্লিশ বছরের এই গ্রুপের সমৃদ্ধির মূলে আমার পরিবারের সাথে সাথে প্রায় কয়েক হাজার কর্মীর অবদান রয়েছে। চেয়ারম্যান হিসেবে, প্রথম প্রজন্মের উদ্যোগপতি হিসেবে আমার সাফল্যের পেছনে মূল শক্তিই ছিলেন আমার মা। যখন আমি প্রথম ইনস্টিটিউট শুরু করি, অর্থাভাবে যখন ক্লাসরুম গড়ে তুলতে পারছি না, মা তাঁর শেষ সম্বল গলার সোনার হারটি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, সেটা বন্ধক রেখে কিছু অর্থ জোগাড় করে কাজ সম্পন্ন করতে। রাইস-অ্যাডামাস গ্রুপের এই বিপুল কর্মকান্ডের পেছনে তাঁর অনুপ্রেরণা অবিস্মরণীয়। তিনিই ছিলেন মূল চালিকা শক্তি। এই শক্তির মূল্যায়ন জাগতিকভাবে সম্ভব নয়। এই শক্তির ভূমিকা শুধু আমিই জানি। মা’র এই অবদান ইতিহাসে লেখা থাকবে না, গ্রুপের অনেকেই জানবে না কিন্তু আমার পক্ষে তা ভুলে যাওয়া সম্ভব নয়। তাই তাঁর মৃত্যু আজ এক অসীম শূন্যতার সৃষ্টি করেছে।“

আরতিদেবীর মৃত্যুতে রাইস অ্যাডামাস গ্রুপের সব শীর্ষস্থানীয় প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা শোকস্তব্ধ। গভীর শোকের সঙ্গে সমিত রায় জানান, “আপনাদের সবার শুভ কামনা ও শক্তি এই গভীর শোকের মুহূর্তে আমার ও আমার পরিবারকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।“
আরও খবরমঙ্গলে নক্ষত্রপতন ভারতীয় বিনোদন জগতে, প্রয়াত প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...