Friday, April 3, 2026

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে উদ্ধার টলিপাড়ার মানসিক ভারসাম্যহীন অভিনেত্রী!

Date:

Share post:

মানসিক ভারসাম্যহীন অবস্থায় টলিপাড়ার চেনা অভিনেত্রীকে (Tollywood actress) পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে উদ্ধার করা হল। সোমবার বিকেলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এ খবর ছড়িয়ে পড়তেই কৌতুহল বাড়তে থাকে। অবশেষে অভিনেত্রীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তিনি টেলিভিশনের চেনা মুখ সৌমি হর চৌধুরী (Soumi Har Chowdhury)। আমিলা বাজারের বিশ্রামাগার থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। বৃষ্টি ভেজা কর্মব্যস্ত দিনের প্রথম সকালে বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎ করে বৃষ্টির দাপট বাড়ায় খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে আশ্রয় নেন তিনি। এলাকায় অচেনা মুখ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। নাম পরিচয় জিজ্ঞাসা করতেই অসংলগ্ন কথা বলতে থাকেন অভিনেত্রী। কখনও বলেন বেহালার বাসিন্দা, আবার কখনও জানান বোলপুর থেকে এসেছেন। শুধু তাই নয় তিনি নিজেকে বাংলা বিনোদন জগতের অভিনেত্রী বলেও জানান। স্থানীয়রা প্রথমটা বিশ্বাস করতে চাননি। বুঝতে পারেন মহিলার মানসিক সমস্যা রয়েছে। এরপর তাঁর নাম দিয়ে সমাজমাধ্যমে খোঁজাখুঁজি করতেই বোঝা যায় তিনি সত্যিই টলিউডের অভিনেত্রী সৌমি হর চৌধুরী। এরপর পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তুমি কেন কীভাবে পূর্ব বর্ধমানে পৌঁছে গেলেন তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...