Saturday, April 4, 2026

ত্রিপুরায় খেলা শুরু স্মার্ট মিটারের! এক মাসে বিল বাড়ল ৬১ হাজার টাকা

Date:

Share post:

বিদ্যুতের বিলের জন্য স্মার্ট মিটার (smart meter) বসানোর কেন্দ্রের ফতোয়া মানেনি বাংলার সরকার। পরীক্ষামূলকভাবে যে স্মার্ট মিটারগুলি বসেছিল তাতে যে আস্বাভাবিক বিল আসে, তাতেই বাংলার সরকার কেন্দ্রের সিদ্ধান্তকে নাকচ করে। কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরায় (Tripura) সাধারণ মানুষ চান বা না চান, চাপিয়ে দেওয়া হয়েছে স্মার্ট মিটার। ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এক মাসে বইতে হচ্ছে ৬১ হাজার টাকার বেশি বিল।

কেন্দ্রের সরকার চাপিয়ে দেওয়া স্মার্ট মিটার বসেছে ত্রিপুরার বিভিন্ন এলাকায়। দক্ষিণ ত্রিপুরার (South Tripura) বনকরের পুরসভা এলাকায় সম্প্রতি বসেছে স্মার্ট মিটার। বাসিন্দা পূর্ণিমা দাসের জুন মাসে যে বিল (bill) এসেছে তাতে অর্থের পরিমাণ ছিল ১৯২ টাকা। একমাসে তাদের এমনই বিল আসে বলে দাবি পরিবারের। কিন্তু সমস্যা শুরু জুলাই মাসের বিল নিয়ে।

আরও পড়ুন: নিরাপদে পৃথিবীতে অবতরণ: শুভাংশুকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

স্মার্ট মিটার বসার পরে বিলের টাকার অঙ্ক দেখে আতঙ্কে পরিবার। তাঁরা জানান এক মাসে বিল (bill) এসেছে ৬১ হাজার ৪৮১ টাকা। দুই মাসের বিলের টাকার অঙ্কে আকাশ পাতাল পার্থক্য – শুধুমাত্র স্মার্ট মিটার (smart meter) বসানোর কারণে। এরপরই এই বিদ্যুতের বিল নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে পূর্ণিমা দাসের পরিবার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...