Friday, June 26, 2026

নিরাপদে পৃথিবীতে অবতরণ: শুভাংশুকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বেশ কয়েকটি বিফল উৎক্ষেপণের পরে মহাকাশ যাত্রা। সেখানে ২০ দিন কাটিয়ে নিরাপদে, সুস্থভাবে ও সফল হয়ে পৃথিবীতে ফেরা। ভারতীয় বায়ুসেনার লেফটেন্যান্ট জেনারেল শুভাংশু শুক্লার (Shubhangshu Shukla) অ্য়াক্সিয়ম ফোর প্রশান্ত মহাসাগরে অবতরণের পরই দেশের রাষ্ট্রনায়কদের পক্ষ থেকে পেলেন শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee)।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে অ্যাক্সিয়ম-ফোর (Axiom-4) অবতরণের পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) মহাকাশচারী শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, মহাকাশ সফর শেষে পৃথিবীতে ফিরে আসায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে (Shubhangshu Shukla) আন্তরিক স্বাগত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিওম মিশন ৪-এর পাইলট হিসেবে তাঁর ভূমিকা ভারতের মহাকাশ অনুসন্ধানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সাহচর্যের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক তৈরি করেছে। এই মিশনের সঙ্গে যুক্ত সকলকে আমার অভিনন্দন।

দেশের মহাকাশ বিজ্ঞানের অন্যতম সাফল্য হিসাবে শুভাংশু শুক্লার আন্তর্জাতিক স্পেস স্টেশনে সফরকে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিনন্দন জানিয়ে বলেন, ঐতিহাসিক মহাকাশ অভিযান থেকে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আমি সমগ্র জাতির সঙ্গে একসঙ্গে স্বাগত জানাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম নভোচারী হিসাবে, তিনি তাঁর নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে আরও কোটি কোটি স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন। এই সফর আমাদের দেশের নিজের হিউম্যান স্পেস ফ্লাইট মিশন – গগনযান-এর (Gaganyaan) জন্য আরেকটি মাইলফলক।

দেশের অন্যতম গৌরবের মুহূর্তে শুভাংশুর পৃথিবীতে ফেরায় অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঘরে ফেরায় শুভাংশু শুক্লাকে স্বাগত! আমরা সত্যিই খুব আনন্দিত আপনার ফিরে আসায়। আপনি যে লক্ষ্য ভেদ করেছেন তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনি ও আপনার সহকর্মীদের অভিনন্দন, আপনার পরিবারের জন্য শুভ কামনা।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...