Tuesday, June 23, 2026

ইংল্যান্ডের মাটিতে নয়া বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

Date:

Share post:

তিনি মাঠে নামলেই যেন রেকর্ডের ছড়াছড়ি। ইংল্যান্ডের মাটিতে ফের একটা বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। আর তাতেই আপ্লুত সকলে। সর্ব কনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সেই উইকেট তুলে নিলেন তিনি। তাঁর আগে এই রেকর্ড ছিল একমাত্র মানিশির।

ইংল্যান্ডের বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ টেস্ট সিরিজে ভারতীয় দলে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ব্যাট হাতে ওডিআই ফর্ম্যাটে নিজের স্কীল প্রমান করেছেন। এবার বল হাতেও যেন সমান পারদর্শী এই কিশোর ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম উইকেট পেলেন তিনি। আর সেইসঙ্গেই গড়ে ফেললেন এক বিরল রেকর্ডও।

ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হামজা শেখকে এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দেন বৈভব। আর সেই উইকেট নিতেই বিশ্ব রেকর্ডের মালিক এই কিশোর ক্রিকেটার। ভারতের হয়ে প্রথমবার এই রেকর্ড গড়লেও, বিশ্ব ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসাবে তাঁর স্থান তৃতীয় স্থানে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...