Monday, April 6, 2026

নিয়ম মানব না! দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণে পুলিশের নির্দেশিকা নিয়ে বিজেপির মিথ্যাচার

Date:

Share post:

নিয়ম মানার সময় কোথাও সরব হন না বিজেপির নেতারা। নিয়ম ভাঙার আগে সবার আগে। আর সেই নিয়ম ভেঙে দুর্ঘটনা ঘটিয়ে দায় রাজ্যের ঘাড়ে চাপানোই বিজেপির একমাত্র লক্ষ্য। দুর্গাপুজোয় (Durgapuja) কলকাতার গুরুত্বপূর্ণ একটি পুজোকে অন্য়ান্য পুজোর মতো নির্দেশিকা পাঠানোয় বিজেপির সমস্যা কোথায় বোঝা গেল না। কিন্তু কলকাতা পুলিশের (Kolkata Police) নির্দেশিকা নিয়ে মিথ্য়াচার শুরু রাজ্য বিজেপির (BJP)। পাল্টা ভিড় নিয়ন্ত্রণ নিয়ে ভুল তথ্য ছড়ানোয় জবাব দিল কলকাতা পুলিশ।

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার (Santosh Mitra Square)। সেই পুজোয় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশকে জড়িয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ। এ নিয়ে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, “২০২৫ সালের দুর্গাপুজোয় (Durgapuja 2025) ভিড় নিয়ন্ত্রণ সম্পর্কে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে। কলকাতা পুলিশ স্পষ্ট করে বলতে চায় যে, দুর্গাপুজো উদযাপন বন্ধ বা সীমাবদ্ধ করার জন্য কোনও নির্দেশ জারি করা হয়নি। আমাদের একমাত্র অগ্রাধিকার হল উৎসবের সময় জন সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। যে সমস্ত প্যান্ডেলে বেশি মানুষের পা পড়ে সেখানে ক্রাউড সার্কুলেশনের পরিকল্পনা থাকে। সুরক্ষার জন্য এই ব্যবস্থা করা হয়। এর সঙ্গে সর্বজনীন উৎসবে হস্তক্ষেপ করা হচ্ছে বলে ভুলভাবে উপস্থাপিত করাটা ঠিক নয়।

আরও পড়ুন: ময়মনসিংহে উপেন্দ্রকিশোরের বাড়িতে সংগ্রহালয় তৈরি: বার্তা ভারতের

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আরও জানানো হয়েছে,”আমরা সকল নাগরিককে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে অবগত থাকার এবং যাচাই না করা বা বিভ্রান্তিকর বিষয়বস্তু শেয়ার করা এড়াতে অনুরোধ করছি। উৎসবের সময় সকলের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...