Monday, April 6, 2026

কাজে এল না বৈভবের হাফ সেঞ্চুরি, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ড্র অনূর্ধ্ব-১৯ দলের

Date:

Share post:

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সিনিয়রদের হারের দুঃখ অনূর্ধ্ব ১৯ দলের জুনিয়ররা কিছুটা ভোলাতে চেয়েছিলেন বটে, কিন্তু শেষমেষ ড্র করেই সন্তুষ্ট থাকতে হলেও বৈভবদের (Ind U 19 vs Eng U 19) । ১৪ বছরের মারকুটে ব্যাটারের হাফ সেঞ্চুরি করেও কোন লাভ হল না। বেকেনহামে প্রথম যুব টেস্টে (1st youth test) জয়ের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করে আয়ুষরা ৫৪০ রান করে। যার মধ্যে অধিনায়ক নিজেই শত রানের ইনিংস খেলেছেন।জবাবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয়ে যায় ৪৩৯ রান। ভারতের হেনিল প্যাটেল তোলে ৩ উইকেট। বৈভব সূর্যবংশীও (Vaibhav Suryavanshi) এক উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে ভারত করে ২৪৮ রান। মাত্র ৪৪ বলে ৫৬ রান করে ১৪ বছর বয়সি প্রতিভাবান সূর্যবংশী। ভিহান মালহোত্রার স্কোর ৬৩। দ্বিতীয় ইনিংসে গোড়ার দিকে ইংল্যান্ডের তিনটি উইকেট দ্রুত ফেলে দেয় ভারত।কিন্তু সেখান থেকে ভারতের হাত থেকে ম্যাচ নিয়ে চলে যায় ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখ। ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন সিনিয়র প্লেয়ারদের মতোই পরিকল্পনার অভাব আর নার্ভের চাপ সামলাতে না পারার খেসারত দিল টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...